মাদকসেবীদের দৌরাত্ম্যে অতীষ্ট এলাকাবাসী

প্রকাশিত: 3:05 PM, January 25, 2026

মাদকসেবীদের দৌরাত্ম্যে অতীষ্ট এলাকাবাসী

মাদক সেবীদের চুরিচামারিতে অতীষ্ট হয়ে উঠেছেন মৌলভীবাজার সদর উপজেলার অন্তর্গত একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের বাসিন্দাগণ। প্রতি নিয়ত ঘটছে চুরি ও ছিচকে চুরির ঘটনা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেও কোন প্রতিকার মিলছে না।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,গ্রামের মাদক সেবীদের মধ্যে মৃত আব্দুল করিম চক্করের ছেলে জাহাঙ্গীর এবং মৃত হারুণ মিয়ার ছেলে কয়েস ও মৃত মতি মিয়ার ছেলে আলালের নেতৃত্বে একটি চোর চক্র গজিয়েছে। মাদকের চাহিদা মেটাতে তারা প্রতিনিয়ত চুরি চামারিতে লিপ্ত রয়েছে। গত এক মাসের মধ্য ছোট বড় এগারোটি চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তন্মধ্যে গ্রামের দুটি মাজার যথাক্রমে শাহ সবুর এবং মন্নাফ শাহের মাজারের দানবাক্স ভেঙ্গে টাকা এবং আসবার পত্র নিয়ে যাওয়া অন্যতম। গত১৮ জানুয়ারী রাতে জনৈক কোয়েল পাখী খামারির খামারের জানালা ভেঙ্গে ৫০ টি কোয়েল পাখী চুরি করা হয়েছে। গত ২১ জানুয়ারি সন্ধ্যায় ইলেক্ট্রিশিয়ান হাদী মিয়া একটি দোকানের পাশে বাইসাইকেল রেখে একটি জানাজা অনুষ্টানে গেলে ফিরে এসে তার সাইকেলটি পাননি।গত ১৭ জানুয়ারি রাতে গ্রামের লাছনদীতে পানি সেঁচ রত অবস্থায় পাম্পমেশিন রেখে পাম্প মালিক জরীফ মিয়া বাড়ীতে খাবার খেতে গেলে ফিরে এসে তার পাম্পটি পাননি। এলাকাবাসী জানিয়েছেন গাছের নারকেল ও সুপারি রাখা যাচ্ছে না ছিচকে চোরদের দৌরাত্ম্যে। এমনকি বারান্দার ভাল্বও নিরাপদ নয়।
জানা গেছে ,গ্রামের আশ্রয়ণ প্রকল্পে একটি মাদক আস্তানা গড়ে উঠেছে গত দুবছর আগে। মৃত লাল মিয়ার ছেলে সাজন এখান থেকে বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করছে। শুধু তাই নয় ,তার প্রশ্রয়ে নতুন নতুন মাদক সেবীও পয়দা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং থানাকে অবহিত করা হলেও কার্য্যকর তেমন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ