ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:12 PM, January 28, 2026
সরকারি হাসপাতালে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন মৌলভীবাজার-৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল।
২৭ জানুয়ারি মঙ্গলবার বাদ মাগরিব মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন পরিষদ মাঠে এক উঠান বৈঠকে তিনি বলেন, ধনীরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিলেও গরিব মানুষের একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। অথচ সেখানে গিয়ে তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভোটে বিজয়ী হলে সরকারি চিকিৎসা সেবা সঠিকভাবে নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
মাওলানা আহমদ বিলাল বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে সরকারি চিকিৎসা সেবা সঠিকভাবে নিশ্চিত করা হবে। তিনি অভিযোগ করে বলেন, কিছু মানুষ এক হাজার বা দুই হাজার টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, আবার ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড দেওয়ার প্রলোভন দেখানো হয়। অতীতে আওয়ামী লীগ ১০ টাকায় চাল ও বিনামূল্যে সার দেওয়ার কথা বললেও বাস্তবে কেউ তা পায়নি। এসবই ছিল ভাওতাবাজি।
তিনি আরও বলেন, মালয়েশিয়া আমাদের অনেক পরে স্বাধীনতা অর্জন করেও অল্প সময়ের মধ্যে উন্নত দেশে পরিণত হয়েছে। অথচ স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারিনি। এবার আপনারা আমাদের সুযোগ দিন, ইনশাআল্লাহ আমরা উন্নয়ন করে দেখাবো।
তিনি জানান, এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিশ, এনসিপি, খেলাফত মজলিশ, এবি পার্টি ও এলডিপিসহ ইসলামী সমমনা ১১টি দল জনগণের সামনে এসেছে। তিনি দাবি করেন, দেশের পক্ষে কথা বলায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং ক্ষমতায় গেলে এই হত্যাকাণ্ডের বিচার করা হবে।
মাওলানা আহমদ বিলাল বলেন, আমাদের একবার সুযোগ দিন। আমরা পালিয়ে যাব না, প্রয়োজনে জেল খাটবো। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে কোনো অফিসে কর্মকর্তা বা প্রকৌশলীরা ঘুষ খেতে পারবে না। রাস্তা নির্মাণে অনিয়ম বন্ধ করা হবে এবং জনগণের আমানতের খেয়ানত করা হবে না।
তিনি বলেন, দেয়ালঘড়ি মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন নিশ্চিত করা হবে। সবাই যদি একটি করে ভোট দেন, তাহলে আমরা বিজয়ী হতে পারবো। আগামী ১২ তারিখ সকাল ৮টায় সবাই কেন্দ্রে গিয়ে দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু নেতারা প্রিসাইডিং অফিসার পরিবর্তনের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে কোনো অফিসে কর্মকর্তা বা প্রকৌশলীরা ঘুষ খেতে পারবে না। রাস্তা নির্মাণে অনিয়ম বন্ধ করা হবে এবং জনগণের আমানতের খেয়ানত করা হবে না। আগামী ১২ তারিখ সকাল ৮টায় দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু নেতাকর্মী প্রিসাইডিং অফিসার পরিবর্তনের চেষ্টা করছে।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আব্দুল মালিক খান। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost