ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:26 AM, February 22, 2026
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের একুশের নিয়মিত প্রকাশনি শিখা’র ৫৪ তম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্টিত হয়।
২১ ফেব্রুয়ারি শনিবার সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ এর সভাপতি জ্যোতিষ মোহন্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মকবুল হোসেন, সাবেক ছাত্র নেতা ও মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মিজানুর রহমান টিপু, সাবেক ছাত্র নেতা সিপিবি জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জহরলাল দত্ত, সাবেক ছাত্র নেতা সিপিবি জেলা কমিটির সহ-সম্পাদক আয়কর আইনজীবী রমাপদ ভট্টাচার্য যাদু,সাবেক ছাত্র নেতা উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সহ-সভাপতি রামেন্দ্র চন্দ্র দাশ, প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার এর সংগঠক ও লেখক মহিদুর রহমান,সাবেক ছাত্র নেতা উদীচী মৌলভীবাজার এর সাবেক সাধারণ সম্পাদক শিল্পী ইউসুফ আলী,যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আয়কর আইনজীবী আবুরেজা সিদ্ধীকি ইমন,সাবেক ছাত্র নেতা হাসান তারেক,মৌলভীবাজার পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর শিল্পী চম্পা দেব,সাবেক ছাত্র নেতা তপন দত্ত,
উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাঘ,লেখক ও শিল্পী নির্বেন্দু নির্ধূত তপু ,উদীচী মৌলভীবাজার এর সংগঠক সজল আকাশ, শিক্ষক কন্দোর্ভবিজয় ভট্টাচার্য,ও ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সদস্যবৃন্দ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost