ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:25 PM, February 27, 2026
মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে তারেক আহমদ (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলার ঘড়গাঁও এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তারেকের চাচা আতিক আহমদের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার। তিনি স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, বিকেলে ঘড়গাঁও এলাকার একটি মাঠে কয়েকজন তরুণ-যুবক মিলে ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেক ও আতিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সামান্য বিষয় নিয়ে শুরু হওয়া তর্ক দ্রুত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আতিক ভাতিজা তারেককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। একাধিকবার গুরুতর আহত অবস্থায় তারেক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমন চন্দ্র সরকার আরও জানান, মরদেহ মর্গে রয়েছে। অভিযুক্ত আতিক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost