ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:45 PM, April 9, 2026
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য ঘোষিত এডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি সন্তান তানজিল চৌধুরী।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে তার অন্তর্ভুক্তি স্থানীয়দের মাঝে আনন্দের সঞ্চার করেছে।
তানজিল চৌধুরী পূর্বে বিসিবির ঢাকা বিভাগীয় পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি Prime Bank Limited-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।
তার পৈতৃক নির্বাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে। তিনি দেশবরেণ্য শিল্পপতি আজম জে চৌধুরীর পুত্র ।
এ অর্জনে মৌলভীবাজারবাসীর মধ্যে গর্ব ও আনন্দ বিরাজ করছে এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost