ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:57 AM, April 10, 2026
মৌলভীবাজার জেলা শহরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ এপ্রিল) বাদ আসর শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সম্মুখে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে ১১ দলীয় জোটের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, বাংলাদেশ খেলাফত মজলিশ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সেক্রেটারি মাওলানা রহমত আলী, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম এবং সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম প্রমুখ।
লিফলেট বিতরণের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় কার্যকর করতে সরকার কালক্ষেপণ করলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। তাঁরা ১১ দলীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও শহরের নাগরিকদের কাছে লিফলেট পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে আগামী ১২ এপ্রিল জেলা শহরে অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল ও সমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের জন্য নেতৃবৃন্দের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
পরে শহরের চৌমোহনা পয়েন্টে বিভিন্ন দোকান ও চলমান যানবাহনের যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন জোটের নেতাকর্মীরা।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost