সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে সীমান্তবর্তী সাত জেলায়

প্রকাশিত: 12:05 AM, May 24, 2021

ঈদের পরই করোনা সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে সীমান্তবর্তী সাত জেলায় । সরকারি কর্মকর্তারা বলছেন, সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, তা বুঝতে হলে আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। পরিস্থিতি মোকাবিলার জন্য স্বাস্থ্য অধিদপ্তর চলমান কাজগুলো জোরদার করার প্রস্তুতি নিয়ে রেখেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, ‘যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেটে—এই জেলাগুলোতে সংক্রমণ কিছুটা বেশি লক্ষ করা যাচ্ছে। সীমান্তবর্তী এই জেলাগুলোতে সংক্রমণ বেশি হওয়ার সঙ্গে ভারতে যাতায়াতের একটি সম্পর্ক থাকতে পারে।’ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল শনিবার সকালে হাসপাতালে ১৪৬ জন করোনা রোগী ভর্তি ছিলেন, এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ৭৭ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ