ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:04 AM, May 24, 2021
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোন ধরনের হস্তক্ষেপ করেনি।
শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে, ৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত কিছুই করেনি।
রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে, সেই বিএনপি ক্ষমতায় থাকাকালে সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল বলেও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রোববার সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন ওবায়দুল কাদের।
আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গাড়ি চালু করার আগে অবশ্যই গাড়িকে জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। যাত্রীসহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা নিশ্চিত করতে হবে বলে সতর্ক করে দেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে যাত্রী সাধারণ ও পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা করার জন্য আহবান জানান।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost