ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:27 PM, May 28, 2021
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফের জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মির্জা আলমগীর বলেন, চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেন দেখা দিল, তা নিয়ে দুপুরে পর্যালোচনা বৈঠকে বসবে হাসপাতালের মেডিকেল বোর্ড। তিনি এখন মোটামুটিভাবে ভালো, প্যারামিটারগুলো ভালো। কিন্তু গতকাল রাত থেকে উনার জ্বর দেখা দিয়েছে, যেটা চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, চিকিৎসা দিচ্ছেন।
তিনি বলেন, হঠাৎ করে এই জ্বর এসেছে। পরীক্ষা-নিরীক্ষা করে আজকে উনার মেডিকেল বোর্ড বসবে। তারপর জানা যাবে। গতকাল রাত থেকে জ্বরের চিকিৎসা শুরু হয়েছে।
গত ১৪ই এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এরপর ২৭ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি করোনামুক্ত হলেও করোনার পরবর্তী জটিতায় ভুগছেন।।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost