ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:09 PM, May 28, 2021
সব ধরনের নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ সকাল থেকে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এর পরপরই নদীপথে লঞ্চ চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানান। এরআগে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুই ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
আজ সকাল ৮টা থেকে এক ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। ২৫শে মে থেকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নদী উত্তাল হয়ে পড়ায় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হয়।
এদিকে শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, টানা তিনদিন বন্ধ থাকার পর শুক্রবার (২৮ মে) সকাল দশটা থেকে নৌরুটে লঞ্চ চলাচল শুরু করেছে।
এর আগে ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে গত মঙ্গলবার বিকেল থেকে বন্ধ ছিল লঞ্চ চলাচল। বৃহস্পতিবার ঝড়ো বাতাসে পদ্মা উত্তাল থাকায় লঞ্চ চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে শুক্রবার সকাল দশটা থেকে লঞ্চ চলাচল শুরু করে। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে দুইদিন বন্ধ থাকার পর ভোর থেকে ফেরি চলাচলও স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় কেটাইপ ফেরি কুঞ্জলতা এবং দশটায় ক্যামেলিয়া বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়। তবে শুক্রবার সকাল থেকে রোরো, ডাম্প, কেটাইপ ও মিডিয়ামসহ সকল ফেরি চলাচল করছে বলে বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ভোর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় নৌরুট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে। দুইদিন বন্ধ থাকার কারণে ঘাটে যাত্রী ও যানবাহনের ভিড় রয়েছে।
ঘাট সূত্র আরো জানায়, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূলে আঘাত হানার পূর্বে বুধবার ভোর ৬ টা থেকে কর্তৃপক্ষের নির্দেশে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। বুধবার বাতাস ও ঢেউয়ের ধাক্কায় শিমুলিয়ায় ফেরিঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার সকাল থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মানদী উত্তাল হয়ে উঠে। দুর্ঘটনা এড়াতে সারাদিন বন্ধ থাকে নৌ চলাচল।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, রাতে সীমিত পরিসরে চালু করা হয় ফেরি চলাচল। শুক্রবার সকাল থেকে স্বাভাবিক রয়েছে সকল ফেরি চলাচল। ঘাটে কিছুটা চাপ রয়েছে।’
এদিকে বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, শুক্রবার সকাল দশটা থেকে লঞ্চ চলাচল শুরু করেছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost