ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:03 PM, May 29, 2021
শ্রীলঙ্কা সিরিজে প্রাথমিক দলে ডাক পেলেও মূল স্কোয়াডে জায়গা হয়নি ইমরুল কায়েসের। এরপর মনোযোগ দেন ঢাকা প্রিমিয়ার লীগে। চালিয়ে গেছেন পুরুদস্তুর অনুশীলন। তবে আসর শুরুর তিন দিন আগে নতুন বিপদে ইমরুল। করোনা পজেটিভ হয়েছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এই ব্যাটসম্যান। ব্রাদার্স ইউনিয়নের তুষার ইমরানও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবি চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী।
আগামী ৩১শে মে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লীগ। তার আগে শুক্রবার দ্বিতীয়বারের মতো খেলোয়াড়দের পিসিআর টেস্ট করা হয়।
সেখানে করোনা পজেটিভ হয়েছেন ইমরুল ও তুষার। এছাড়া শেখ জামালের ম্যানেজার টিপুও কোভিড পজেটিভ
বিসিবি চিকিৎসক মঞ্জর হোসাইন চৌধুরী বলেন, ‘প্রথম পরীক্ষায় যারা পজেটিভ হয়েছেন, তাদের সবাই পরের পরীক্ষায় নেগেটিভ। কাল নতুন করে পজেটিভ এসেছে কয়েকজনের। তাদের আজ আবার পরীক্ষা করা হবে।’ গত ২৬ শে মে প্রথম করোনা পরীক্ষায় ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তাসহ মোট নয়জন করোনা পজিটিভ হন।
আজ (শনিবার) থেকে ঢাকার চারটি হোটেলে প্রিমিয়ার লীগের ১২ দলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার কথা। জাতীয় দলের ক্রিকেটাররাও একদিন বিরতি নিয়ে আগামীকাল প্রিমিয়ার লীগের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost