রূপগঞ্জে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: 7:44 PM, May 29, 2021

রূপগঞ্জে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ মে শনিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ছালাউদ্দিন ভুঁইয়া এ বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ মোমেন, বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি ও ইউপি সদস্য আলহাজ্ব মো. রমজান আলী, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরী অপু, আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম সরকার, আব্দুল্লাহ আল মামুন, ইউপি সচিব হাবিবুল্লাহ মিয়া প্রমুখ।

বাজেটে চলতি অর্থবছরে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন কোটি ৮৬ লাখ ৫৫ হাজার আটশ টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে আসবে ১৬ লাখ ৮৫ হাজার দুশ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৬৯ লাখ ৮৩ হাজার নয়শ টাকা। বাজেটের সার্বিক উদ্বৃত্ত ধরা হয়েছে ১৬ লাখ ৭১ হাজার ৯ শত টাকা।

এ সংক্রান্ত আরও সংবাদ