মোহাম্মদপুরে আগুনে শিশুসহ দম্পতি দগ্ধ

প্রকাশিত: 8:28 PM, May 29, 2021

মোহাম্মদপুরে আগুনে শিশুসহ দম্পতি দগ্ধ

রাজধানীর মোহাম্মদপুরের নবদয় হাউজিং এলাকায় একটি টিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নবদয় হাউজিংয়ের সি ব্লকের ২নম্বর টিনসেড বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধরা হলেন, মো. সোহেল (৩৫), তার স্ত্রী লাবনী আক্তার হাওয়া (২৫) এবং তাদের ২ বছরের সন্তান।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই মাস আগে বাসাটি ভাড়া নেন সোহেল। সোহেল বর্তমানে বেকার। তার স্ত্রী লাবনী বাসাবাড়িতে কাজ করতেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করেই তাদের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে। এ সময় তাদের ঘরের সামনে গিয়ে দেখা যায়, ভেতরে আগুন জ্বলছে। সোহেল ও লাবনী দগ্ধ অবস্থায় ঘর থেকে বের হয়ে এলে প্রতিবেশীরা শিশুটিকে ঘরের ভেতর থেকে উদ্ধার করে। পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ