ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:45 PM, May 29, 2021
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপনের মা ফৌজিয়া মালেক ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহ… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল সকালে সাটুরিয়া উপজেলার হরগজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ও সদর উপজেলার গড়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক নামাজে জানাজা শেষে নিজ বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্যমন্ত্রীর গ্রামের বাড়ি গড়পাড়ায় একটি মাঠে মরহুমার নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈকি, সামাজিক, প্রশাসনিক, সাংবাদিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা নামাজের আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন উপস্থিত সকলের কাছে মায়ের জন্য দোয়া চান। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর মা ফৌজিয়া মালেকের কফিনে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের পক্ষে কলেজের অধ্যক্ষ, মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খান রিতার পক্ষে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মো. আখতারুজ্জামান, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মো মোশারফ হোসেন দেওয়ান, জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দিন প্রমুখ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost