ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:09 PM, May 30, 2021
করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। আগামী ১৪ জুন পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
রবিবার (৩০ মে) দুপুরে নিজ দফতরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। পরে আবারও পর্যালোচনা করা হবে।’
তিনি বলেন, ‘প্রায় ৬ হাজার দুইশ’র মতো বাংলাদেশি ভারত থেকে দেশে প্রবেশ করেছে। এদের মধ্যে প্রায় ২০ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। অপরদিকে যুক্তরাজ্যে পাঁচ হাজারের বেশি ব্যক্তি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।’
পৃথিবীর ৭০টিরও বেশি দেশে এই ভ্যারিষেন্ট ছড়িয়ে পড়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ রয়েছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost