মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি

প্রকাশিত: 4:19 PM, May 30, 2021

মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. মশিউর রহমান। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন ড. মশিউর রহমান।

আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১১ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ