কুতুবদিয়ায় ৮০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি

প্রকাশিত: 4:31 PM, May 30, 2021

কুতুবদিয়ায়  ৮০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি

কুতুবদিয়ায় গত ২৬ ও ২৭ মে ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে ৮০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ক্ষয়ক্ষতি মধ্যে রয়েছে লবণ, মাছ, কৃষি, ঘরবাড়ি, বেড়ীবাঁধ, বন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছু আনা হয়েছে।

কুতুবদিয়ার ইউএনও মো. নুরের জামান চৌধুরী জানান,ক্ষতিগ্রস্ত এলাকার সংখ্যা ২০টি। এখানে আলী আকবর ডেইল ইউনিয়নের পশ্চিম আলী আকবর ডেইল বায়ু বিদ্যুৎ এলাকার বেড়িবাঁধ, জেলেপাড়া, হায়দার বাপের পাড়া, নাসিয়ার পাড়া, হদ্দার পাড়া, তেলী পাড়া, পন্ডিত পাড়া, কাহার পাড়া, কাজীর পাড়া, সাইট পাড়া, কিরণ পাড়া, কৈয়ারবিল ইউনিয়নের মৌলভীপাড়া, উত্তর কৈয়ারবিল, উত্তর ধুরুং ক্ষতি হয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে স্বাভাবিকের চাইতে ৫/৬ ফুট পানির উচ্চতা বৃদ্ধি পাওয়াতে সামুদ্রিক জোয়ারের পানিতে প্রায় ৬ শত বাড়িঘর ডুবে যায় এবং অনেকাংশে বেড়ীবাঁধ ভেঙ্গে যায়। প্রায় ১৫০ বাড়ি-ঘর বিলীন হয়ে যায়। ফলে সহায় সম্পদ হারিয়ে অসহায় হয়ে পড়ে এসব এলাকার মানুষ।

তিনি আরো বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার নির্ধারিত ফরমে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করে এ তথ্য জেলা প্রশাসনে প্রেরণ করা হয়েছে। গত ২৫ মে কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার ১৫ মে. টন চাল এবং নগদ ২ লক্ষ টাকা বরাদ্দ দেয়। যা ইতিমধ্যে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ