​​বরকলের ছোট হরিণাবাজারে আগুনে পুড়ে গেছে ২৮টি দোকান

প্রকাশিত: 6:59 PM, May 31, 2021

​​বরকলের ছোট হরিণাবাজারে আগুনে পুড়ে গেছে ২৮টি দোকান

রাঙামাটি জেলার সীমান্তবর্তী উপজেলা বরকলের ছোট হরিণা বাজারে আগুণে পুড়ে গেছে ২৮টি দোকান। রোববার দিবাগত রাত ১টার পর একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়, দোকান গ্যাস সিলিন্ডার থাকায় সেগুলোর বিস্পোরনের কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়, পরে স্থানীয় জনগন, বিজিবি ও পুলিশের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে কিভাবে আগুন লেগেছে সেটি নিশ্চিত করে কেউ বলতে পারিনি।

ছোট হরিণা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির বলেন, একমাত্র সীমান্তবর্তী বাজারে প্রতি হাটের দিনে কয়েক লাখ টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার হাটের দিনে ভারতের নাগরিকরাও এ বাজারে আসে। ফলে বাজারটি উপজেলায় প্রধান একটি বাজার। বরকল উপজেলা সদর থেকে এর দুরত্ব প্রায় ৪০ কিলোমিটার। এর আশপাশে ফায়ার সার্ভিসের কোন ইউনিট না থাকায় বাজারে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে দাবী পনিরের। তিনি বলেন স্থাপনা বাজারের মালামালসহ ৩ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

বরকল উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন থেকে ৩ হাজার টাকা করে দেয়া হয়েছে, ব্যবসায়ীরা দাবি করেছেন ৩ কোটি টাকারও বেশী তাদের ক্ষতি সাধিত হয়েছে।

বরকল উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় প্রতি বছর আগুনে দোকানপাট, বসত ঘর পুড়ে কোটি কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ