ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:05 PM, June 1, 2021
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করে।
আলাদা প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে চার বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। আর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে ৪ বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে।
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক এবং বর্তমান ট্রেজারার শেখ মো. মনজুরুল হককে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই উপাচার্য নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য হিসেবে নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্ট অংশ পূর্ণ করবেন। উপাচার্য হিসেবে বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন দুই উপাচার্য। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন উপাচার্য। রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নিয়োগের শর্তে বলা হয়, প্রো-ভিসি হিসেবে নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্ট অংশ পূর্ণ করবেন। প্রো-ভিসি হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost