ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:43 PM, June 2, 2021
এএফসি কাপ নিয়ে আপাতত দোলাচলের শেষ হয়েছে। একাধিকবার পিছিয়ে আগস্টে মাঠে গড়াবে বসুন্ধরা কিংসের ম্যাচগুলো। ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো জুনে আয়োজন করতে চেয়েছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সেসময় বাংলাদেশ প্রিমিয়ার লীগে থাকবে কিংসের ম্যাচ। দলটি তাই ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো পেছানোর আবেদন জানায়। তাতে সম্মতি দিয়েছে এএফসি।
বাংলাদেশের ক্লাবগুলো এএফসির কাছ থেকে নিজেদের দাবি আদায়ে বরাবরই ব্যর্থ। বসুন্ধরা কিংস সেখানে সফল হয়েছে। আবাহনী কয়েক যুগ এএফসির টুর্নামেন্ট খেললেও এবার অযাচিতভাবে বাদ পড়েও নিশ্চুপ। আবাহনীর চিঠির কোনো উত্তরই দেয়নি এএফসি।
১৮ই আগস্ট নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া। ২১শে আগস্ট কিংস মাঠে নামবে প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এটিকে মোহনবাগানের বিপক্ষে বসুন্ধরা মাঠে নামবে ২৪শে আগস্ট।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost