শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করেছে মৌলভীবাজার বিএনপি।

প্রকাশিত: 10:11 PM, June 2, 2021

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  শাহাদাৎ বার্ষিকী পালন করেছে মৌলভীবাজার  বিএনপি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। আজ দুপুরে বাহারমর্দনে সাবেক অর্থ ও পরিককল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের বাড়িতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান, জেলা বিএনপির সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো. জিতু মিয়া, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক মিলু, মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম, সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক অলিউর রহমান, মুহিতুর রহমান হেলাল, শামিম আহমদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক মো. ইদ্রিছ আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরহাদ রশিদ, সহ-প্রচার সম্পাদক ফয়ছল আহমদ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোস্তফা মিয়া রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মুহিত, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি মো রুবেল মিয়া, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ জাবেদ আলী নাঈম, সরকারি কলেজের আহ্বায়ক জনি আহমেদ প্রমুখ। এছাড়া বিভিন্ন উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ