ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:48 PM, June 18, 2021
রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আলোচিত মাদক আইস সিন্ডিকেটের অন্যতম হোতা তৌহিদসহ ছয়জনকে ‘আইস’সহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, চক্রটি উত্তরায় একটি ‘মেথ ল্যাব’ তৈরির চেষ্টা করছিল। সেই ল্যাবে নানা ধরনের মাদক তৈরির পরিকল্পনা ছিল।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ জুন) বিকেল কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, ‘বর্তমান সময়ের মাদকের ধরণ ও সরবরাহের গতিপথে পরিবর্তন এসেছে। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত মাদক হলো আইস। এই মাদকে আসক্ত হয়ে মাদকাক্তরা নানা অপরাধে জড়িত হয়ে পড়ছে। আইস এক ধরণের মেথামফেটামিন মাদক যা মানবদেহে ইয়াবার চেয়েও বহুগুণ ক্ষতিসাধন করে। এটি সেবনের ফলে অনিদ্রা, অতি উত্তেজনা, স্মৃতিভ্রম, মস্তিস্ক বিকৃতি, স্ট্রোক, হৃদরোগ, কিডনি ও লিভার জটিলতা এবং মানসিক অবসাদ ও বিষন্নতা তৈরি হতে পারে। শারিরীক ও মানসিক উভয় ক্ষেত্রে ইহা নেতিবাচক প্রভাব ফেলে। এই মাদকের হাত থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে র্যাব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে গোয়েন্দা সূত্রে জানা যায়, একটি চক্র ‘মেথ ল্যাব’ তৈরি করে ভেজাল আইস, ইয়াবার রং পরিবর্তন, ঝাক্কি মিক্স ওরফে ঝাক্কি ওরফে ককটেল মাদক তৈরি করছে। এসব অপরাধ দমনে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই একপর্যায়ে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তৌহিদসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।
‘আইস’ মাদক সিন্ডিকেটের মূলহোতাসহ গ্রেফতার ৬
গ্রেফতারকৃতরা হলো- শেরপুরের মো. তৌফিক হোসাইন (৩৫), ঢাকার মো. জামিরুল চৌধুরী ওরফে জুবেইন (৩৭), চাঁদপুরের মো. আরাফাত আবেদীন ওরফে রুদ্র (৩৫), বাগেরহাটের মো. রাকিব বাসার খান (৩০), ঢাকার মো. সাইফুল ইসলাম ওরফে সবুজ (২৭) এবং মো. খালেদ ইকবাল (৩৫)।
এসময় আইস, ইয়াবা, বিদেশি মদ, গাঁজা এবং ১৩টি বিদেশি অস্ত্র এবং রেপলিকা অস্ত্র ও অন্যান্য ইলেকট্রিক শক যন্ত্র, বিপুল পরিমান, মাদক সেবনের সরঞ্জামাদিসহ ল্যাবরেটরি (মেথ ল্যাব) সরঞ্জাম উদ্ধার করা হয়।
এই ব্যবসার মূলহোতা ও সমন্বয়কারী তৌফিক। অর্থ যোগানদাতা গ্রেফতারকৃত জুবেইন ও খালেদ। গ্রেফতারকৃত রুদ্র কেমিস্ট হিসেবে “মেথ ল্যাব” পরিচালনা করতো। গ্রেফতারকৃত সবুজ সংগ্রহ সরবরাহকারী এবং তৌফিকসহ বাকিরা সকলেই মাদক বিপণনের সঙ্গে জড়িত ছিল। এ চক্রে আরও ১০-১৫ জন রয়েছে।
গ্রেফতারকৃত জুবেইন লন্ডন হতে বিবিএ, গ্রেফতারকৃত তৌফিক বেসরকারি ইউনিভার্সিটি হতে বিবিএ, গ্রেফতারকৃত খালেদ বেসরকারি ইউনিভার্সিটি হতে এমবিএ, গ্রেফতারকৃত রুদ্র ও সাইফুল এইচএসসি পাশ করার পর ড্রপ আউট এবং গ্রেফতারকৃত খালেদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে অধ্যায়নরত। গ্রেফতারকৃত রুদ্রের নামে ৩টি মাদক মামলা রয়েছে এবং জুবেইনের নামে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে বলে জানা যায়।
র্যাব এই আইস সিন্ডিকেট এবং অন্যান্য আইস গ্রহণকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost