ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:40 PM, June 30, 2021
দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তিতে বিভাগ পরিবর্তন ইউনিট কেন বহাল রাখা হবে না‑ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (৩০ জুন) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ পরীক্ষার আয়োজক কমিটিসহ ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে এ বিষয়ে পরীক্ষার্থীদের দরখাস্ত কেন নিষ্পত্তি করা হবে না‑ রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. সাইফুল ইসলাম সোহেল ও মাহবুবুর রহমান কিশোর।
এর আগে গত ২৯ মার্চ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট বহাল চেয়ে চার শিক্ষার্থী রাকিব হোসেন, রিয়াজ আহমেদ, সাদিয়া আফরিন ও সাজ্জাদ হোসেন হাইকোর্টে রিট দায়ের করেন।
রিট আবেদনে ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন ইউনিট বহাল, সিলেকশন বাতিল এবং ভর্তি আবেদন যোগ্যতায় পূর্বের জিপিএ বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে বেশ কিছুদিন থেকে ৩ দফা দাবিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের স্মারকলিপি দেয় রিটকারি শিক্ষার্থীরা। কোন জবাব না পেয়ে শিক্ষার্থীরা পরে হাইকোর্টে রিট দায়ের করেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost