ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:23 PM, July 2, 2021
সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি থামাতে কঠিন পদক্ষেপ নিতে এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন ২০০ জনেরও বেশি প্রভাবশালী নারী। এরমধ্যে আছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, সাবেক মার্কিন টেনিস তারকা বিলি জিন কিং এবং বৃটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। জাতিসংঘের একটি ফোরামে এই চিঠি উপস্থাপিত হয়। এ খবর দিয়েছে বিবিসি।
গিলার্ড বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হওয়া সত্বেও আমি প্রায়ই আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা বার্তা পাই। এরমধ্যে পর্নোগ্রাফিক নানা কন্টেন্টও রয়েছে। এখনো নারীদের এসবের মধ্য দিয়ে যেতে হয় চিন্তা করে তিনি ক্ষুব্ধ ও হতাশ বলেও মন্তব্য করেন গিলার্ড।
এই চিঠিটি দেয়া হয়েছে, ফেসবুক, গুগল, টিকটক ও টুইটারের প্রধান নির্বাহীদের। এতে নারীদের নিরাপত্তা নিশ্চিতে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে।
এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। তারা নারীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপদ করতে বদ্ধপরিকর বলে আশ্বস্ত করেছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost