ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:30 PM, July 2, 2021
দক্ষিণ কোরিয়ায় সফলতার সঙ্গে তিন বছরের বেশি সময় রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী আবিদা ইসলামকে মেক্সিকোয় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আবিদা ইসলাম মেক্সিকো সিটিতে আবাসিক দূতের পাশাপাশি অনাবাসি হিসেবে (কনকারেন্টলি অ্যাক্রিডিটেড) মধ্য আমেরিকার গুরুত্বপূর্ণ চার রাষ্ট্র কোস্টারিকা, ইকুয়েডর, গুয়েতেমালা ও হন্ডুরাসের সঙ্গে বাংলাদেশের সার্বিক যোগাযোগ এবং স্বার্থের বিষয়গুলো দেখভাল করবেন। স্বাধীনতার পাঁচ দশকে উত্তর আমেরিকার প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নারী কূটনীতিকরা মিশন প্রধান থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে হরহামেশা দায়িত্ব পালন করলেও মেক্সিকোতে আবিদা ইসলামই হবেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত। এদিকে দু’বছরের বেশি সময় ধরে রোহিঙ্গা সংকটসহ স্পর্শকাতর অনেক ইস্যু নিয়ে কাজ করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেইনকে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পররাষ্ট্র ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা মিস্টার হোসেইন সেগুনবাগিচায় নব-প্রতিষ্ঠিত মিয়ানমার অনুবিভাগের প্রধানের দায়িত্ব পালন ছাড়াও বদলে যাওয়া পাবলিক ডিপ্লোমেসি উইং (আগের নাম ছিল বহিঃপ্রচার অনুবিভাগ) এবং অবিভক্ত দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। তারও আগে তিনি এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র চীনে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত দু’টি নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি মতে, পররাষ্ট্র ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা আবিদা ইসলাম তার পেশাগত জীবনে হেড কোয়ার্টারে আমেরিকাস অনুবিভাগের প্রধানসহ বিভিন্ন পদে কাজ করেছেন।
তাছাড়া লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতাস্থ বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইমেন্ট কভার করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী আবিদা পরবর্তীতে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র নীতি ও বাণিজ্য বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। দ. কেরিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া দেলোয়ার হোসেইনের বিষয়ে সেগুনবাগিচা জানিয়েছে- তিনি তার উজ্জ্বল ক্যারিয়ারে প্যারিস, ত্রিপোলি, থিম্পু মিশনে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী তবুও লো-প্রোফাইলে জীবন-যাপনকারী দেলোয়ার হোসেইন মূলত একজন প্রকৌশলী। খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করা দেলোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেছেন। তাছাড়া প্যারিস ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্কের উপরে ডিপ্লোমাও করেছেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost