ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:46 PM, July 3, 2021
করোনায় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। সংক্রমণের কারণে বন্ধ কনসার্টের আয়োজনও। এই সুযোগে ডেনমার্কে এক ব্যতিক্রম কনসার্টের আয়োজন করে সাড়া ফেলেছেন এক শিল্পী। মানুষ না থাকলেও গরুকে শ্রোতা বানিয়ে অভিনব কনসার্টের আয়োজন করেন তিনি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ব্যতিক্রমী কনসার্ট।
মানুষ নেই, তাই বলে গান গাওয়া তো থেমে থাকবে না। করোনায় জনসমাবেশে কনসার্ট আয়োজন বন্ধ থাকায় ডেনমার্কে এক ব্রিটিশ শিল্পী শ্রোতা হিসেবে বেছে নেন গরুকে।
কোপেনহেগেনের দক্ষিণের এক গ্রামে এই কনসার্টের আয়োজন করেন বার্সেলোনার মার্শাল একাডেমির অধ্যাপক ব্রিটিশ সংগীত শিল্পী জ্যাকব শো। গরুর সামনে একের পর এক গান পরিবেশন করতে থাকেন তিনি। আশ্চর্যের বিষয়, দাঁড়িয়ে থাকা গরু বেশ মনোযোগ দিয়েই শুনে যায় গান।
জ্যাকব শো বলেন, ‘আমি মনে করি গরুর জন্য গান গাওয়া আমার ক্যারিয়ারের অংশ। কনসার্ট হলের বাইরে নিয়ে আসার জন্য আমার মধ্যে উৎসাহ কাজ করে’।
এই ৩০ বছর বয়সী শিল্পী আরও জানান, করোনাকালে মানুষকে গান শোনানো সম্ভব নয়। তাই গান শোনানোর জন্য পশুদের বেছে নিয়েছি’।
তার বন্ধু মোগেনস হাগার্ড বলেন, যখন সে আমাকে এ সম্পর্কে বলে আমি একদমই অবাক হয়নি। বরং আমার মধ্যে উত্তেজনা কাজ করে। আমি মনে করি, গরুর জন্যও একই রকম হবে। পরবর্তীতে দেখি আমার ভাবনাই সঠিক’।
জ্যাকবের মতে, ‘শ্রোতা হিসেবে গরু ভীষণ শান্ত ও মনোযোগী। প্রথমবার শোনানোর পর তারা গানগুলো পছন্দ করে’। এজন্য সামনে আরও এ ধরনের কনসার্ট আয়োজনের কথা ভাবছেন তারা।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost