ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:42 PM, July 4, 2021
ফর্টনাইট নামের ভিডিও গেমে কাবা শরিফকে ধ্বংস করতে খেলোয়াড়দের উৎসাহিত করায় হুঁশিয়ারি জানিয়েছে মিসরের বিখ্যাত আল-আজহার ইউনিভার্সিটি। গেমটিতে পরবর্তী লেভেলে যাওয়ার জন্য খেলোয়াড়দের কাবা শরিফ ধ্বংস করার সুযোগ রাখা হয়েছে। এই হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক ইলেক্ট্রনিক ফতোয়া কেন্দ্রের মাধ্যমে জারি করা হয়।
ফেসবুকে এক পোস্টে বলা হয়, ফতোয়া কেন্দ্রের পক্ষ থেকে এর আগেও কয়েকটি ইলেক্ট্রনিক গেমের বিরুদ্ধে সতর্কতা জানানো হয়েছিল। এসব গেম তরুণদের মন কব্জা করে রাখে, জ্ঞান অর্জন বা কাজ করার মতো মৌলিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং বাস্তবতা বিবর্জিত ভার্চুয়াল জগতে বন্দি করে রাখে। একই সঙ্গে এসব গেম তরুণদের মনে বিদ্বেষের জন্ম এবং নিজেদের বা অন্যদের ক্ষতি করতে উস্কানি দেয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ফর্টনাইট ভিডিও গেমে অস্ত্র পেতে ও পরবর্তী লেভেলে যাওয়ার জন্য কাবা শরিফ ধ্বংস করতে খেলোয়াড়দের উৎসাহ দেয়। এটি তরুণদের ধর্মীয় বিশ্বাস, আত্মমর্যাদা ও তাদের পবিত্র স্থানের তাৎপর্যকে ক্ষুণ্ন করে।
আন্তর্জাতিক ফতোয়া কেন্দ্রের পক্ষ থেকে সহিংসতার উস্কানি বা ধর্মীয় বিশ্বাসকে বিকৃত করার মিথ্যা ধারণা কিংবা ধর্মীয় বিশ্বাসের প্রতি অপমানজনক সব ইলেক্ট্রনিক গেম নিষিদ্ধ করার বিষয়টি পুনরায় তুলে ধরা হয়।
তবে ফোর্টনাইট গেমটির ডেভেলপাররা এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন, কোনও এক খেলোয়াড় ক্রিয়েটিভ মুড এ কাবা শরিফকে যুক্ত করেছেন ধ্বংস করা যাবে না এমন স্থান হিসেবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost