ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:48 PM, July 14, 2021
কান উৎসবের অফিসিয়াল সিলেকশনের ইতিহাসে বাংলাদেশের প্রথম ছবি ‘রেহানা মরিয়ম নূর’। এবার এ ছবির প্রশংসা করলেন বলিউডের বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি কান উৎসবে গিয়েছেন তিনি। সেখানে গিয়ে ‘রেহানা মরিয়ম নূর’ টিমের সঙ্গেও দেখা হয়েছে তার। তিনি বলেছেন, এটি খুবই ভালো এবং দুর্দান্ত সিনেমা। মূলত কান উৎসবে অংশগ্রহণের জন্য সেখানে আছেন এই পরিচালক। তিনি ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি দেখেছেনও। মঙ্গলবার বাংলাদেশের কলাকূশলীদের সঙ্গে তিনি আড্ডা দিয়েছেন।
পরে একসাথে ছবিও তুলেছেন। আর সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভিডিও বার্তায় অনুরাগ কাশ্যপ বলেন, এ ছবির পারফরম্যান্স, সাউন্ড ডিজাইন, স্ক্রিপ্ট রাইটিংসহ সবকিছু অসাধারণ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost