মাস্ক না পরায় রোদে বসিয়ে শাস্তি

প্রকাশিত: 11:27 PM, July 24, 2021

মাস্ক না পরায় রোদে বসিয়ে শাস্তি

তপ্ত রোদে সারিবদ্ধভাবে ৩০ মিনিট বসিয়ে রেখে সাজা দেওয়া হয় ১২ যুবককে

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকায় মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে তপ্ত রোদে সারিবদ্ধভাবে ৩০ মিনিট বসিয়ে রেখে সাজা দেওয়া হয় ১২ যুবককে। শনিবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাজী মোহাম্মদ অনিক ইসলাম এ সাজা দেন।

জানা গেছে, সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মেহেরপুর জেলা প্রশাসন ও যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের সচেতনতামূলক যৌথ অভিযান পরিচালনা করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ