ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:31 PM, July 24, 2021
শনিবার (২৪ জুলাই) বিকাল ৩টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকাগুলো
জাপান সরকারের উপহার দেওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ দেশে পৌঁছেছে।
শনিবার (২৪ জুলাই) বিকাল ৩টা ২০ মিনিটের দিকে কোভ্যাক্স সুবিধার আওতায় ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
টিকা গ্রহণ করতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে জাপানের স্থানীয় সময় রাত ১০ টা ২০ মিনিটে দেশটির টিকাসহ নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost