ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:10 PM, August 6, 2021
সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমিকের হাত ধরে বোনের পালিয়ে যাওয়ার ঘটনার জের ধরে মাকে বঁটি দিয়ে কোপানোর পর বিষপান করে আত্মহত্যা করেছেন এক যুবক। উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের আলীম উদ্দীনের বাড়িতে ঘটনাটি ঘটেছে। বিষপানে আত্মহত্যাকারী যুবকের নাম শাহানুর মিয়া (২৬)। তিনি আলীম উদ্দীনের আট ছেলের মধ্যে দ্বিতীয়।
স্থানীয় সূত্রে ও শাহানুর মিয়ার স্বজনরা জানান, ছোট বোনের জন্য পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামে পাত্র ঠিক করে শুক্রবার (৬ আগস্ট) বিয়ের দিন ধার্য করেছিলেন শাহানুর। তবে গত রবিবার (১ আগস্ট) গোপনে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় তার বোন। পরদিন সোমবার (২ আগস্ট) এ নিয়ে পারিবারিক কলহ বাধলে মা খোদেজা বেগমকে (৫০) কুপিয়ে জখম করে বাড়ি থেকে চলে যান শাহানুর। পরিবারের লোকেরা গুরুতর আহত খোদেজা বেগমকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এই ঘটনার পরদিন মঙ্গলবার (৩ আগস্ট) বাড়ি ফিরে আসেন শাহানুর।
পরিবারের সদস্যরা জানান, বাড়িতে এসে সন্ধ্যার পর সবার অজান্তে বিষপান করেন। স্বজনরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সোয়া ৮টায় বিষপান করা শাহানুর মিয়াকে জরুরি বিভাগে আনা হয়। তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এর আগেরদিন শাহানুরের মা খোদেজা বেগম ধারালো অস্ত্রের জখম নিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে সূত্র।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost