ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:23 PM, November 14, 2021
আর্ত মানবতার সেবায় নিজেদের নিযুক্ত রাখতে আবার প্রত্যয় ব্যক্ত করলেন দেশে বিদেশের এক্স রোটারেক্ট নেতৃবৃন্দ
বিশেষ প্রতিনিধি ঃ
আর্ত মানবতার সেবায় নিয়োজিত রোটারী ইন্টারন্যাশনাল
এর বিভিন্ন সংগঠন ও শাখায় দির্ঘদিন যাবৎ কাজ করেছেন এমন বন্ধুদের মাঝে আবার সেবামূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে এক’ই ছায়াতলে সমবেত হলেন।
গত ১৩ নভেম্বর মৌলভীবাজার বিজনেস ফোরামে’র কার্যালয়ে
সামাজিক সংগঠক এক্স রোটারেক্টর পি পি শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে রোটারেক্টর পি পি সৈয়দ বদরুল হক টিটুর সঞ্চালননায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় ভার্চুয়াল মিডিয়ায় প্রবাসী এবং দেশের বন্ধুরা মত প্রকাশ করে বক্তব্য প্রদান করেন এক্স রোটারেক্টরস পি পি মহসিন খান লিটন, পিপি এনামুল কবির, অসিত কুমার দাস, পিপি মিয়া মোঃ শহিদুর রহমান, পিপি শামিম আহমেদ, পিপি মনোয়ার আহমেদ, পিপি ফয়সল আহমেদ, পিপি শাহরিয়ার মোস্তাফা তানিম, পিপি সালেহ আহমেদ, জসীম উদ্দিন আগুন, তজম্মুল হোসেন।
যুক্তরাজ্য থেকে এক্স রোটারেক্টরস পি পি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, পিপি আমিনুর রহমান কাবিদ, পিপি আব্দুর রব চৌধুরী সুমন, পিপি ময়নুল হোসেন বেলাল, পিপি ফখরুল ইসলাম এবং কানাডা থেকে নাসিম উদ্দিন।
উল্লেখ্য যে, মৌলভীবাজারের প্রবাসী এক্স রোটারেক্টরস পি পি সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, আমিনুর রহমান কাবিদ ও আব্দুর রব চৌধুরী সুমনের উদ্যোগে ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে সংগঠিত এই গ্রুপ তহবিল সংগ্রহ করে বিজয়ের মাস ডিসেম্বরে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত বিতরণ ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া পুর্বের ন্যায় সাবেক রোটারেক্ট সংগঠক, নেতৃবৃন্দরা দেশে বিদেশে সকল সমন্বয়ে আমরণ আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।মত বিনিময় শেষে এক্স রোটারেক্ট বন্ধু এমদাদ খানের যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
0 Comments
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost