ক্ষমতায় থাকার জন্য সর্বগ্রাসী আগ্রাসন চালাচ্ছে সরকার: ফখরুল

প্রকাশিত: 6:04 PM, April 27, 2022

ক্ষমতায় থাকার জন্য সর্বগ্রাসী আগ্রাসন চালাচ্ছে সরকার: ফখরুল

ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার সর্বগ্রাসী আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

শেরে বাংলা জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শেরে বাংলা একেএম ফজলুল হকের ৬০তম ম্তৃ্যুবার্ষিকী উপলক্ষে ‘আজকের প্রেক্ষাপটে শেরে বাংলার প্রাসঙ্গিতকতা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল বলেন, আজকে এই সরকারের আগ্রাসনটা সর্বগ্রাসী। একদিকে আমাদের ইতিহাস বিকৃতি করছে, আরেকদিকে আমাদের অর্থনীতিকে পুরোপুরিভাবে ধবংস করে দিয়ে পরনির্ভরশীল করে ফেলছে। অন্যদিকে রাজনীতিকে পুরোপুরিভাবে একটা একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে গিয়ে আমাদের যে মূল গণতান্ত্রিক চিন্তা-চেতনা তার থেকে একেবারে সরিয়ে দিয়ে পুরো একনায়কতন্ত্র ফ্যাসিবাদী রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে। এই সরকার এগুলো পরিকল্পিতভাবে করছে।

তিনি বলেন, নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে সমস্ত প্রতিষ্ঠানকে ধবংস করে দিয়েছে সরকার। আপনারা দেখছেন যে, পুলিশ কিছুদিন ধরে যে কাজটা করছে। এই যে ঢাকা কলেজ এবং নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ হলো, দুইজন প্রাণ দিলেন। এটাতে পুলিশ প্রথমে কি করলো? বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের অ্যারেস্ট করে একজনকে তিন দিনের রিমান্ডে পাঠালো। অথচ প্রত্যেকটি মিডিয়ায় তাদের সমস্ত ইনভেস্টিগেটিভ রিপোর্টে দেখা যাচ্ছে যে, এর জন্য মূলত দায়ী হচ্ছে ছাত্র লীগের সন্ত্রাসীরা যারা অস্ত্র হাতে নিয়ে আক্রমণ করেছে এবং ওই দুজনকে হত্যা করেছে। আরেকবার দেখুন ওই পাশেই কলা বাগানে যে পার্ক দখল, বাচ্চাদের যে ফুটবল খেলার মাঠ সেই মাঠ দখল সেখানে থানা বানাচ্ছে

এ সংক্রান্ত আরও সংবাদ