ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:08 PM, June 24, 2022
ক্ষমতায় থাকুক বা না থাকুক বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে বলেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। অপরদিকে বিএনপি কখনো দুর্গত-পীড়িতদের পাশে যায় না বরং তাদের নিয়ে রাজনীতি করে।
শুক্রবার (২৪ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে বন্যাত্রাণের অংশ হিসেবে কুড়িগ্রাম ও নেত্রকোনা জেলার দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ড. হাছান বলেন, দুর্গত-পীড়িত মানুষের কাছে সর্বাগ্রে ছুটে যাওয়া আওয়ামী লীগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। জননেত্রী শেখ হাসিনার নির্দেশমতো আওয়ামী লীগ সবসময় সেটি করে আসছে।
অতীতের দিকে দৃকপাত করে তথ্যমন্ত্রী বলেন, ‘মনে আছে নিশ্চয়ই, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর বেগম খালেদা জিয়াকে সংসদে প্রশ্ন করা হয়েছিলো, আপনারা কেনো কোনো ব্যবস্থা নিলেন না যার দরুন দেশে লক্ষ লক্ষ মানুষ মারা গেলো। জ্যেষ্ঠ মানুষকে শ্রদ্ধা করা আমার পরিবার শিখিয়েছে, জননেত্রী শেখ হাসিনাও সে শিক্ষা দিয়েছেন, কিন্তু কথার পিঠে কথা আসে তাই বলতেই হয়- তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশে এসেছিলেন এবং চট্টগ্রামের বাতাসে যখন লাশের গন্ধ ভাসছে, তখন বেগম খালেদা জিয়া একদিনে সাতটি শাড়ি বদলেছেন। আর সংসদে দাঁড়িয়ে বলেছিলেন- যত মানুষ মারা যাওয়ার কথা, তত মানুষ মারা যায়নি। অর্থাৎ, তারা মানুষকে নিয়ে উপহাস করে, রাজনীতি করে।’
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এ অনুষ্ঠানে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, এড. সফুরা খাতুন বিশেষ অতিথি এবং মহানগর দক্ষিণের নেতা আকতার হোসেন ও ত্রাণ সহযোগী স্বেচ্ছাসেবী ড. কামরুন নাহার আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost