ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 1:01 AM, November 9, 2022
বগুড়ায় ছাত্রলীগের পদ বঞ্চিত নেতা কর্মীর লাঠি হাতে মিছিল করেছে শহরের বিভিন্ন স্থানে। এসময় তারা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে তালা ও টায়ার জ্বালীয়ে অবস্থান নেয় । ছাত্রলীগ নেতা কর্মীরা মিছিল থেকে বলে জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনুর চামরা তুলে নিব আমরা। সে একজন কুলাঙ্গার, লুচ্চা ও ভূয়া মুক্তিযোদ্ধা। এবার রাজাকার মজনু তার সাথে আমাদের খেলা শুরু।
বিক্ষোভ সমাবেশে পদ বঞ্চিতরা বলে ঘোষনাকৃত সভাপতি ও সাধারন সম্পাদককে কখনো শহরে দেখাই যায়নি এবং তারা কোন সময়ই কোন আন্দোলনে অংশ গ্রহন করেনি। তাদেরকে পদ দেয়ার পিছনে প্রধান ভূমিকা পালন করেছে রাজাকার মজনু এবং এই পদ দেয়ার নামে অবৈধভাবে অর্থ লেনদেন করা হয়েছে।
মিছিল চলাকালীন সময়ে বিক্ষুব্ধরা বিএএফ শাহীন কলেজের একটি দাড়িয়ে থাকা গাড়িতে আঘাত করে। এছাড়া পদ পাওয়া নেতা কর্মীদের মিষ্টি বিতরনের সংবাদ শুনে বগুড়া কলেজে অবস্থান নেয় পদবঞ্চিতরা।
দলীয় সূত্র জানায়, চলতি বছরের ২২ জানুয়ারী বগুড়া জেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়। এরপর গত ৭ ফেব্রæয়ারি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বগুড়ায় আসেন। তারা নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রহী ৫৬ জনের জীবনবৃত্তান্ত জমা নেন। এরপর দীর্ঘদিনেও ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হচ্ছিলো না। শেষে সোমবার রাত পৌঁণে ৯টার দিকে কমিটির ঘোষণা দেওয়া হয়। সেখানে সজীব সাহাকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে আল মাহিদুল ইসলাম জয়কে। পদপ্রত্যাশীদের মধ্যে সহ-সভাপতি পদে ১৭জন, যুগ্ম সম্পাদক পদে ৫জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬জনের নাম ঘোষণা করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর দেখার পর থেকেই ফুসে উঠেছে পদ বঞ্চিতরা। তখন তারা বিক্ষোব মিছিল নিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। এছাড়া পার্টি অফিসের সামনে টায়ার জ¦ালিয়ে মিছিল করতে থাকে।
সদ্য ঘোষিত কমিটির সহসভপতি মুকুল ইসলাম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁর মতোই পদবঞ্চিতদের অভিযোগ যাদের বগুড়ার কেউ চেনেনা তাদেরকেই কমিটিতে গুরুত্বপূর্ণ স্থান দেয়া হয়েছে। তারা এই কমিটিকে অবৈধ ঘোষণা করে বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে এসে তালা ঝুলিয়ে দেন। এরপর বিক্ষোভ মিছিল এবং দলীয় কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা।
এসময় উপস্থিত ছিলেন ঘোষিত কমিটির সহসভাপতি সিদ্ধার্থ কুমার দাস, মুকুল ইসলাম, গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, সরকারি শাহ সুলতান কলেজ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাব্বী স্বাধীন, শহর ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বাধীনসহ অসংখ্য নেতাকর্মী।
দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তারা বলেন, নতুন কমিটিতে পরিক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় কোনদিনও জেলার রাজনীতিতে সক্রিয় ছিল না। এছাড়া এমন একজনকে সভাপতি করা হয়েছে যিনি ওই পদের যোগ্য না। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি করেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost