ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:05 PM, November 9, 2022
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা কারাগারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মামলায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৯ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম সংশ্লিষ্ট থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সুলতানা আহম্মেদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ।
আসামির পক্ষে মাসুদ আহমেদ তালুকদার তার চিকিৎসা ও ডিভিশনের আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণে কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর আগে ৬ নভেম্বর এ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৬ নভেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। একই দিন গুলশানের বাসা থেকে সুলতানা আহম্মেদকে গ্রেপ্তান করে র্যাব।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost