ঢাকার প্রবেশমুখ উত্তরার আব্দুল্লাহপুরে সড়ক দখল করে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের প্রায় হাজারো নেতাকর্মী।

প্রকাশিত: 7:30 PM, December 9, 2022

ঢাকার  প্রবেশমুখ উত্তরার আব্দুল্লাহপুরে সড়ক দখল করে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের প্রায় হাজারো নেতাকর্মী।

আগামীকাল (১০ ডিসেম্বর) বিএনপির গণসমাবেশের আগের দিন আজ (শুক্রবার) ঢাকার অন্যতম প্রবেশমুখ উত্তরার আব্দুল্লাহপুরে সড়ক দখল করে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের প্রায় হাজারো নেতাকর্মী। সকাল থেকেই উত্তরা আব্দুল্লাপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পুলিশ চেকপোস্টের পাশে মঞ্চ বানিয়ে অবস্থান নেয় স্থানীয় থানা-ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ক্ষমতাসীন দলের স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব হাসান। এসময় সমাবেশস্থল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় অবস্থান লক্ষ্য করা গেছে।

বিকেলে সমাবেশস্থলে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংসদ মোহাম্মদ হাবিব হাসান বলেন, অপশক্তি জামাত-বিএনপি আবার মাঠে নেমেছে। রাতভর পাহারা দেন। ওই সন্ত্রাসীরা যাতে দলগতভাবে কোনভাবে ঢাকা প্রবেশ করতে না পারে। তাদেরকে যদি ঢাকায় প্রবেশ করতে দেন তারা অরাজকতা করবে, দেশের মানুষকে জিম্মি করবে। বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন রাজপথে থাকো, রাজপথে থেকে শত্রæর মোকাবেলা করো। এসময় তিনি আগামীকাল (শনিবার) সকাল ৬টা পর্যন্ত স্থানটিতে নেতাকর্মীদের অবস্থান করার অনুরোধ জানান।

এর আগে বিকাল ৩টায় সংসদ সদস্য হাবিব হাসানের নেতৃত্বে উত্তরাসহ আশপাশের বিভিন্ন থানা-ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তরার আজমপুর আমির কমপ্লেক্স এর সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগসহ উত্তরার সাত থানার হাজারো আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলটিতে উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ