ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:49 PM, March 28, 2024
“এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
সাংবাদিক সংগঠন “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দ্য এশিয়ান এইজে’র সম্পাদক, ভয়েস অফ আমেরিকার বাংলাদেশের সাবেক প্রতিনিধি সেলিম ওমরাও খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘নিউজ ২১বিডি.নেট’ সম্পাদক বাংলাদেশ অনলাই মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম শরিফূল ইসলাম খান। সহ-সভাপতি মীর আব্দুল আলীম ( মহাসচিব কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশ, সম্পাদক নিউজ বাংলাদেশ) ও কামাল হোসেন (চেয়ারম্যান, ফোকাস বাংলা), যুগ্ম সম্পাদক নূরে আলম খোকন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন চিস্তি (স্পেশাল করেসপন্ডেন্ট, এটিএন বাংলা), কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী (অর্থ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন), দপ্তর সম্পাদক আবু নাঈম খান, সদস্য- শ্যামল কুমার সান্যাল, রাশেদুল হাসান বুলব্লু, নাসির উদ্দিন।
রাজধানীর তেজগাঁওয়ের ‘দ্য এশিয়ান এইজে’র অফিসে আয়োজিত এক বিশেষ সভায় ১১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সেলিম ওমরাও খান। উক্ত সভায় প্রধান অথিতি উপস্থিত ছিলেন, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম নিমচন্দ্র ভৌমিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন দি এশিয়ান এজ পত্রিকার সম্পাদনা পর্ষদের চেয়ারম্যান এম শোয়েব চৌধুরী, সৈয়দ হোসাইন সৈকত। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব কামরুজ্জামান,নাজমা আখতার নীলা, আনহার সামসাদ .ইকবাল ভূঁইয়া, খোকা আমিন, লায়ন আক্তারুজ্জামান প্রমুখ।
এ সংগঠনের মাধ্যমে আন্তার্জাতিক পরিমন্ডলে সাংবাদিকদের শক্ত অবস্থানের পাশাপাশি অবাধ তথ্য প্রবাহ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা। একই সাথে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা ও কল্যানে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ পর্যন্ত আন্তর্জাতিক এ সংগঠনটির ভারত বাংলাদেশ ছাড়াও ৬টি দেশে কমিটি গঠনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে
“এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলে কেন্দ্রীয় সভাপতি অচিন চক্রবর্তী বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন-পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, ইটালিসহ বিভিন্ন দেশে এ সংগঠনের কমিটি গঠনের মাধ্যমে সাংবাদিক এ সংগঠনটির শক্তিশালী রুপ দেয়া হবে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost