ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 3:37 PM, March 28, 2024
৮০ ভাগ নেতাকর্মী দমন ও নিপীড়নের শিকার হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলনে নিহত, গুম, পঙ্গুত্বের শিকার নেতাকর্মীর পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, দমন ও নির্যাতন আওয়ামী লীগের হাতিয়ার। এটা না করলে ক্ষমতায় থাকতে পারবে না। সারাদেশে একটা ভীতিকর, ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন কৌশলে নির্বাচন ব্যবস্থাকে হাতিয়ার বানিয়েছে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, গতকাল বেগম খালেদা জিয়া খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। ডাক্তাররা উপস্থিত ছিলেন। মনে হয়েছিল হয়তো আর সময় পাওয়া যাবে না। আল্লাহ তা’আলার শুকরিয়া, সেই বিপদজনক অবস্থা থেকে ফিরে আনতে সক্ষম হয়েছে।
১/১১ সময় প্রথম ভিকটিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান দাবি করে তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আটক করে বিভিন্ন মামলা দিয়ে নির্যাতন করা হয়। এখনো তিনি নির্বাসিত জীবনযাপন করছেন।
গুম, খুন ও নিপীড়ন নির্যাতনের শিকার হওয়া পরিবারের কথা তুলে ধরে ফখরুল বলেন, এ অবস্থা সারাদেশে। শুধু বিএনপি নয়।
পুরো বাংলাদশের মানুষের একই অবস্থা। পুরো দেশের মানুষ ভয়ে আতঙ্কে থাকে, কখন কাকে কিভাবে তুলে নিয়ে যায়। কোনো নিশ্চয়তা নেই। সরকারের নিপীড়ন নির্যাতনের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, এটা একটা ভয়াবহ ব্যাপার। একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
সামনে উপস্থিত শিশু ও তরুণদের উদ্দেশে তিনি বলেন, তোমরা আশা হারাবে না। কখনো ভাববে না সবকিছু শেষ হয়ে গেছে। কোন ভীরুতা, হতাশা যেন কাজ না করে। মনে রাখতে হবে গণতন্ত্রের আন্দোলন ন্যায় সঙ্গত আন্দোলন। সেই আন্দোলনে আমরা বিজয়ী হবো।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost