ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:01 PM, May 28, 2024
দলীয় নেতাকর্মীদের উড়ো কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেছেন, ‘বিএনপি ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, যুবলীগ কর্মীরা সজাগ থাকলে জামায়াত-বিএনপির সকল ষড়যন্ত্র নসাৎ হয়ে যাবে।’
মঙ্গলবার (২৮ মে) নড়াইলের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন শেষে তিনি তিনি এসব কথা বলেন।
শেখ ফজলে শামস পরস বলেন, ‘তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে,এটা এই সময়ের দাবি।
অনুষ্ঠানে অতিথি ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। জেলা যুবলীগের আহবায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মোর্তজা, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী প্রমুখ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost