বৈশাখী টেলিভিশনের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: 6:56 PM, December 27, 2025

বৈশাখী টেলিভিশনের ২০ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বৈশাখী টেলিভিশনের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজারের একটি অভিজাত রেষ্ঠুরেন্টের হল রুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল,ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ঠ এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি আফরোজ আহমদ, রাজনীতিবিদ সৈয়দ মমশাদ আহমদ,আইনজীবি সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল।

নিউজ ২৪ প্রতিনিধি শেখ সিবাজুল ইসলাম সিরাজের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেশ টিভির প্রতিনিধি সালেহ আলাহী কুটি, এস এ টিভি প্রতিনিধি হোসাইন আহমদ, বাংলাবাজার প্রতিনিধি মামুনুর রশীদ মহসীন, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পায়েল আহমদ, ক্যামেরা পার্সন মো: আমীর প্রমুখ। উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান,বাংলা টিভি প্রতিনিধি আলী হোসেন রাজন,নতুন দিন প্রতিনিধি জুবায়ের আহমদ, জনবানী প্রতিনিধি মনজুবিজয় চৌধুরী,জাহাংগীর হোসেন, মহসীন আহমদসহ বিভিন্ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।

সভায় বক্তারা বৈশাখী টেলিভিশনের সংগীত,নাটকসহ বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করে এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ