নির্বাচনী ট্রেনে যেভাবে সারাদেশ উঠেছে, সেই ট্রেন যেন দুর্ঘটনার সম্মুখীন না হয়: এম নাসের রহমান

প্রকাশিত: 7:10 AM, December 30, 2025

নির্বাচনী ট্রেনে যেভাবে সারাদেশ উঠেছে, সেই ট্রেন যেন দুর্ঘটনার সম্মুখীন না হয়: এম নাসের রহমান

দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসনের অবসানের পর দেশে একটি প্রকৃত, সুষ্ঠু ও কারচুপিমুক্ত নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-রাজনগর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান। তিনি বলেন, যেভাবে সারাদেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে, সেই ট্রেন যেন কোনো ষড়যন্ত্র বা সহিংসতায় দুর্ঘটনার শিকার না হয়—এ দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকেই নিশ্চিত করতে হবে।

মৌলভীবাজার-রাজনগর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান বলেন, সাড়ে ১৫ বছর একটি স্বৈরাচার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এবং ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছা তাদের ছিল না। ছাত্রুজনতার আন্দোলনের মধ্য দিয়েই তাদের বিদায় হয়েছে। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন ছিল সবচেয়ে বেশি কারচুপির নির্বাচন। ২০০১ সালের পর আজ ২৪ বছর পরে একটি প্রপার নির্বাচনের বাস্তব প্রেক্ষাপট তৈরি হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ