ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 6:03 PM, January 21, 2026
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গণভোট “হ্যা”এর পক্ষে যদি যায় তাহলে জাতীর চেহারা বদলে যাবে।

তিনি আরও বলেন, বিগত তিনটি নির্বাচন নামের প্রহসন হয়েছে। মানুষ ভোট দিতে পারে নাই। ভোট কেন্দ্র ছাগল চড়েছে। আমরা ১২ ফেব্রুয়ারি একটা উৎসবমূখর গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারে গণ ভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সোমবার বিকেলে মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনর যৌথ উদ্দোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিল্লাল হোসেন, নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায়, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক আলম, অতিরিক্ত জেলা প্রশাসক তানভির আহমেদ প্রমূখ। এছাড়া মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা কয়েক’শ ইমাম ও তাদের প্রতিনিধি সহ জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost