ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:38 AM, January 22, 2026
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মৌলভীবাজারের শেরপুর উপজেলার আইনপুর মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে সিলেট থেকে আগত তাঁর সফরসঙ্গী ৪১টি গাড়ির টোল ফি অগ্রিম পরিশোধ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন।
২১ জানুয়ারি বুধবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি জানান, দলের চেয়ারম্যানের সঙ্গে সফরসঙ্গী হিসেবে আসা ৪১টি গাড়ির টোল ফি তিনি নিজ উদ্যোগে পরিশোধ করেছেন। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁর ব্যক্তিগত গাড়ির টোল ফি নিজেই পরিশোধ করবেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত জনসভা শেষে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তারেক রহমান মৌলভীবাজার জেলার শেরপুর উপজেলার আইনপুর মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে যোগ দেবেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost