মৌলভীবাজারে ১০ দলীয় জোটের একাধিক প্রার্থী : প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াইয়ে ২৪ প্রার্থী

প্রকাশিত: 9:43 AM, January 22, 2026

মৌলভীবাজারে ১০ দলীয় জোটের একাধিক প্রার্থী : প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াইয়ে ২৪ প্রার্থী

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। তবে ১০ দলীয় জোটের পক্ষে দুই জন করে মোট ৪ জন প্রাথীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

তারা হলেন : মৌলভীবাজার-৩ আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আহমদ বেলাল (ঘড়ি মার্কা)। একই আসনে ১০ দলীয় জোটের জামায়েতে ইসলামী প্রার্থী মো: আব্দুল মান্নান (দাড়ি পাল্লা)।

অপরদিকে মৌলভীবাজার-৪ আসনে ১০ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশ (শাপলা কলি)। একই আসনে ১০ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী (রিকশা)।
মৌলভীবাজাররে ৪টি আসনে চুড়ান্ত র্প্রাথী এখন পর্যন্ত ২৪ জন।

গতকাল ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারে শেষ দিনে মোট তিন জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের পর ২৪ প্রার্থীকে  আজ প্রতীক বরাদ্দ করেছে কমিশন।

বুধবার ২১ জানুয়ারি সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক গ্রহণ করেন প্রার্থীরা। এসময় ৪ টি সংসদীয় আসনের ২৪ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন নির্বাচন কমিশন। দলীয় প্রার্থীরা দলীয় প্রতিক ও সতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দ মত প্রতীক গ্রহন করেন। প্রতীক বরাদ্দের সময় শুধু মৌলভীবাজার-৩ আসনের জামায়াতের প্রাথী আব্দুল মন্নানের পক্ষে এবং মৌলভীবাজার-৪ আসনে এনসিপির প্রাথী প্রীতম দাসের পক্ষে তাদের মনোনীত প্রাথী প্রতিক গ্রহন করেন। ফলে এই দুই আসনে বৈধ প্রাথী হিসাবে ১০ দলীয় জোটের দুই জন করে প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) : ৭ জন প্রার্থী । তারা হলেন : আহমদ রিয়াজ (জাতীয় পার্টি), নাসির উদ্দিন আহমেদ মিঠু  (বিএনপি), বেলাল আহমদ (স্বতন্ত্র) , মোহাম্মদ আমিনুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো: আব্দুন নূর (গণঅধিকার পরিষদ), মো: শরিফুল ইসলাম (গণফ্রন্ট)। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) : মোট প্রার্থী ৮ জন। তারা হলেন : মো: শওকতুল ইসলাম শকু (বিএনপি)

মো: সায়েদ আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো: ফজলুল হক খান (স্বতন্ত্র), সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বাংলাদেশ, সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মো: আব্দুল মালিক (জাতীয়পার্টি), আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর), নওয়াব আলী আব্বাছ খাঁন (স্বতন্ত্র), এম জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র)। এ আসনে মোট ভোটার  ৩ লাখ ৩০ হাজার ২০ জন।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) : মোট প্রার্থী ৪ জন। তারা হলেন : এম নাসের রহমান (বিএনপি), মো: আব্দুল মান্নান, (বাংলাদেশ জামায়াতে ইসলামী), জহর লাল দত্ত, (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), আহমদ বিলাল, (খেলাফত মজলিস) । এ আসনে  মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) : মোট প্রার্থী ৬ জন। মো: মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি)

মো: মহসিন মিয়া (স্বতন্ত্র), শেখ নূরে আলম হামিদী (বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ জরিফ হোসেন (জাতীয় পার্টি),

মো: আবুল হাসান (বাসদ), প্রীতম দাশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ