ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 9:49 AM, January 22, 2026
২২ জানুয়ারি শেরপুরের আইনপুর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার শহরে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার ২১ জানুয়ারি বিকেল তিনটায় শহরের গভমেন্ট স্কুল মাঠ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কের আর কে প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় ও জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান।
বক্তব্যে এম নাসের রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে আন্তরিক স্বাগতম জানান। তিনি বলেন, তারেক রহমানের আগমন জেলার রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। এ সময় তিনি বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিতব্য জনসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost