ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 7:41 PM, January 24, 2026
বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সকল সুবিধা এক জায়গায় নিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এম নাসের রহমান।
শনিবার ২৪ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নে ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি বিএনপির এ পরিকল্পনার কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে নাসের রহমান বলেন, ‘সরকারের অনেক প্রজেক্ট আছে। কিন্তু সেগুলো সমন্বিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এই সুবিধাগুলো এক জায়গায় আনতে চাই।’
ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো: মারুফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো: বদরুল আলম, জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমেদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost