ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 4:33 AM, January 27, 2026
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৭ ফেব্রুয়ারি তাঁর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসছেন। এই সফর উপলক্ষে ওইদিন বেলা ১১টার দিকে কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সোমবার ২৬ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৭ ফেব্রুয়ারি জামায়াত আমিরের সিলেট বিভাগে চারটি কর্মসূচি রয়েছে। এরমধ্যে সকাল ১০টায় হবিগঞ্জে, বেলা ১১টায় কুলাউড়ায় নির্বাচনী জনসভা, দুপুরে সুনামগঞ্জ ও বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশগ্রহণ।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost