ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 5:01 PM, January 28, 2026
ঘুষ, দূর্নীতি ও বৈষম্য বন্ধে দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১০ দলীয় জোট মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল। তিনি ধারাবাহিক গণসংযোগ কর্মসূচির বিভিন্ন উঠান বৈঠকে দেয়ালঘড়ি প্রতীকে ভোটারদের ভোট প্রত্যাশা করেন।
মাওলানা আহমদ বিলাল বলেন, সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে দূর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সর্বাত্মকভাবে কাজ করবো। তিনি দাবি করেন, গত ৫০ বছরে দেশে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। ডিজিটাল দেশ গড়ার কথা বলা হলেও বাস্তবতা ছিল ভিন্ন। তিনি বলেন, ইসলামী দলগুলোকে একবার সুযোগ দিলে এবং ১০ দলীয় জোটকে বিজয়ী করলে দেশের প্রকৃত উন্নয়ন হবে, দূর্নীতি ও ঘুষ বাণিজ্য কমবে এবং অর্থ পাচার বন্ধ হবে।
সোমবার ২৬ জানুয়ারি দিবাগত রাতে মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের কদুপুর গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা আহমদ বিলাল এ কথাগুলো বলেন।
এ সময় মৌলভীবাজার জেলা খেলাফত মজলিশের সহকারী সভাপতি মাওলানা ফজলুর রহমান, জেলা সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, জেলা শ্রমিক মজলিসের সভাপতি এম এ রহিম নোমানী, জেলা নির্বাহী সদস্য আব্দুল মতিন, সদর উপজেলা সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, জেলা শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক শায়খুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সন্ধ্যায় সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের ইমাম বাজারে আয়োজিত অপর উঠান বৈঠকে কাজী মাওলানা মাহতাব উদ্দিনের সভাপতিত্বে মৌলভীবাজার জেলা খেলাফত মজলিশের সহকারী সভাপতি মাওলানা ফজলুর রহমান, জেলা সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, জেলা শ্রমিক মজলিস সভাপতি এম এ রহিম নোমানী, জেলা নির্বাহী সদস্য আব্দুল মতিন, সদর উপজেলা সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, জেলা শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক শায়খুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও নিয়মিত কর্মসূচীর আওতায় সকাল থেকেই মাওলানা আহমদ বিলালের নেতৃত্বে মৌলভীবাজার শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ চালানো হয়। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন, দেয়ালঘড়ি প্রতীকের হ্যান্ডবিল বিতরণ করেন এবং দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost