বীর মুক্তিযোদ্ধা, সংগীত শিল্পী রণধীর রায়ের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

প্রকাশিত: 12:12 PM, February 7, 2026

বীর মুক্তিযোদ্ধা, সংগীত শিল্পী রণধীর রায়ের স্মরণে  শোকসভা অনুষ্ঠিত

গত ৫ ফেব্রুয়ারী বীর মুক্তিযোদ্ধা, সংগীত শিল্পী প্রয়াত রণধীর রায়ের স্মরণে এক শোকসভা মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রথমে প্রয়াতের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।


আয়কর আইনজীবী বদরুল হোসেন এর সভাপতিত্বে ও এম. খছরু চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় রণধীর রায়কে স্মরণ করে বক্তব্য রাখেন ডাঃ এম এ আহাদ, সৈয়দ আব্দুল মোতালিব রঞ্জু, কানাডা অভিবাসী হরিকেশ দেব, নাট্যজন খালেদ চৌধুরী, লেখক সৈয়দ কামাল আহমদ বাবু, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, শিশুতোষ বিজ্ঞান লেখক মহিদুর রহমান, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরুন দাশ, পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক হুমায়ূন রশীদ, মামুনুর রহমান চৌধুরী, ধীরাজ ভট্টাচার্য, ছাত্রনেতা জ্যোতিষ মোহান্ত এবং রণধীর রায়ের সন্তান দ্বীপ রায় প্রমুখ।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন রণধীর রায়ের মৃত্যু মৌলভীবাজার বাসীর জন্য অপুরণীয় ক্ষতি। তাঁর শূন্যতা নিয়েই পথ চলতে হবে। রণধীর রায়ের গুণাবলি ও দেশপ্রেম দ্বারা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ